ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে পূর্বাঞ্চল সীমান্তে সতর্ক বিজিবি
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে পূর্বাঞ্চল সীমান্তে সতর্ক বিজিবি

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতা ও ক্ষমতার পালাবদলকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার পূর্বাঞ্চল সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্তে বাড়তি নিরাপত্তা

ঈদুল আজহাকে সামনে রেখে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীনে ৭৯ কিলোমিটার সীমান্ত এবং সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) ৩১ কিলোমিটার সীমান্তবর্তী আখাউড়া, কসবা ও বিজয়নগর উপজেলার ১১০ কিলোমিটার সীমান্তজুড়ে অতিরিক্ত বিজিবি জওয়ান মোতায়েন করে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

সুলতানপুর ৬০-বিজিবির অধিনায়ক লে. কর্নেল শরিফ জানিয়েছেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার পূর্বাঞ্চল সীমান্ত এলাকাতেও কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি বলেন, "সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে বিজিবি।"

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নজরদারি ও তল্লাশি জোরদার

এ সীমান্ত এলাকা দিয়ে মাদক, চোরাচালান, নারী ও শিশু-মানবপাচারসহ সীমান্তের উৎসুক জনতার অহেতুক ঘোরাফেরা বন্ধে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দিবারাত্রি সতর্কাবস্থায় রয়েছে বিজিবি জওয়ানরা। দুই দেশের সীমান্তঘেঁষা গ্রামগুলো দিয়ে বাংলাদেশে যাতে কেউ প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো বিজিবি জওয়ানরা নজরবন্দি করে রেখেছেন। একই সঙ্গে চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছেন বলেও অধিনায়ক লে. কর্নেল শরিফ জানিয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ