হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার
হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতা ও ক্ষমতার পালাবদলকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির নির্দেশনা

বিজিবি সদরদফতরের নির্দেশনা পাওয়ার পর বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে হিলি সীমান্তে এই বাড়তি সতর্কতা জারি করেছে বিজিবি। সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্তে অবস্থিত সব বিওপি ও চেকপোস্টগুলোকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

নজরদারি ও তল্লাশি

চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সেই সঙ্গে সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজিবি কর্মকর্তার বক্তব্য

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী বলেন, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ও ক্ষমতার পালাবদলকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি সদরদফতর থেকে নির্দেশনা এসেছে। এতে সীমান্ত এলাকায় বিজিবির পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে বিজিবি সদস্যদের টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তাছাড়া চেকপোস্টগুলোতে তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। যাতে কোনভাবেই ভারত থেকে কেউ যেন অবৈধ অনুপ্রবেশ করতে না পারে সে লক্ষ্যে কাজ করছে বিজিবি। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ