খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্য ইমন হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত

খাগড়াছড়ির পানছড়িতে মো. ইমন হোসেন (২৫) নামে ইউপিডিএফ গণতান্ত্রিকের এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয়

নিহত ব্যক্তির নাম মো. ইমন হোসেন (২৫)। তিনি পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজ ঘরের সামনে হাঁটাহাটি করছিলেন ইমন হোসেন। এসময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সংগঠনের দাবি

ইউপিডিএফ গণতান্ত্রিকের খাগড়াছড়ির সংগঠক অমর চাকমা দাবি, নিহত মো. ইমন হোসেন তাদের সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (প্রসীত) গ্রুপকে দায়ী করেন তিনি। তবে অভিযোগের বিষয়ে ইউপিডিএফ (প্রসীত) পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের অবস্থান

পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ জানান, গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার এবং ঘটনাটির বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ