টাঙ্গাইলে দাঁড়ানো ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় আরোহী নিহত
টাঙ্গাইলে দাঁড়ানো ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় নিহত

টাঙ্গাইলের মধুপুরে দাঁড়ানো ট্রাকের নিচে দ্রুতগতির মোটরসাইকেল ঢুকে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন আরোহী আবু হানিফা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার কাকরাইদ চালের স্টিল সাইলোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয় ও পেশা

নিহত আবু হানিফা (৪৫) মধুপুর পৌর এলাকার দামপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কলাচাষি ছিলেন এবং মধুপুর বন এলাকায় চাষবাস করতেন।

দুর্ঘটনার বিবরণ

স্থানীয়রা জানান, বন এলাকা থেকে দ্রুতগতিতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছানোর পর সাইলোর সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। ধাক্কার আঘাতে তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রত্যক্ষদর্শী কাকরাইদের ফারুক জানান, হানিফ মোটরসাইকেল চালানোর সময় সম্ভবত মাদক সেবনে নেশাগ্রস্ত ছিলেন। তবে এ বিষয়ে পুলিশ নিশ্চিত করেনি।

পুলিশের কার্যক্রম

মধুপুর থানার এসআই আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে থানায় এনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ