রূপগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত
রূপগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তিন শ ফিট জলসিঁড়ি এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছে। আজ রোববার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন রিফাত (২০) ও সাব্বির হোসেন (২১)।

নিহতদের পরিচয়

সাব্বির হোসেন ঢাকার খিলগাঁও মডেল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। অপরদিকে রিফাত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারাম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শেকেরকান্দী গ্রামে।

দুর্ঘটনার বিবরণ

রিফাতের মামা জানে আলম প্রথম আলোকে জানান, বাঞ্ছারামপুর থেকে মোটরসাইকেলে করে ঢাকায় আসছিল দুই বন্ধু। পথে রূপগঞ্জের তিন শ ফিট জলসিড়ি এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকে একটি প্রাইভেট কার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বিকেলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ১০ মিনিটে রিফাত এবং সোয়া ৬টার দিকে সাব্বিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বজনেরা জানান, মোটরসাইকেলটি চালাচ্ছিল রিফাত। গ্রাম থেকে ঢাকায় বিআরটিএতে মোটরসাইকেলের কাগজপত্র করতে আসছিল সে।

মরদেহ মর্গে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ