কুষ্টিয়ায় সীমান্ত এলাকা থেকে ৩ ককটেল উদ্ধার, আটক ১
কুষ্টিয়ায় সীমান্ত এলাকা থেকে ৩ ককটেল উদ্ধার, আটক ১

কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তিনটি ককটেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মহিবুল মন্ডল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (৫ জুন) সীমান্তবর্তী এলাকা থেকে ককটেল উদ্ধার ও একজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

অভিযানের বিবরণ

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চল্লিশপাড়া বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করে। আটক মহিবুল মণ্ডল দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া গ্রামের মৃত মো. আজিত মণ্ডলের ছেলে।

তল্লাশি ও আটক

বিজিবি জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চল্লিশপাড়া বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত পিলার ৮৫/১৩-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া গ্রামে তল্লাশি চালিয়ে মহিবুল মণ্ডলকে তিনটি ককটেলসহ আটক করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনি ব্যবস্থা

আটক আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের কার্যক্রম সম্পন্ন করে উদ্ধার করা তিনটি ককটেলসহ তাকে দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ