আগৈলঝাড়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু, তিন গৃহবধূ আহত
আগৈলঝাড়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ৩ গৃহবধূ

বরিশালের আগৈলঝাড়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু এবং পৃথক ঘটনায় তিন গৃহবধূ আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার উপজেলার উত্তর শিহিপাশা ও বড়মগরা গ্রামে এসব ঘটনা ঘটে।

যুবকের মৃত্যু

উত্তর শিহিপাশা গ্রামের ওয়াসিম খানের ছেলে তানভীর খান (১৮) বাড়ির পাশের একটি মাছের ঘেরে কাজ করছিলেন। শুক্রবার বেলা ১১টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হলে এক মুহূর্তের বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহানাজ পারভীন সেতু তাকে মৃত ঘোষণা করেন। তানভীর সদ্য এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তিন গৃহবধূ আহত

একই দিন উপজেলার বড়মগরা গ্রামে বাড়িতে কাজ করার সময় বজ্রপাতে তিন গৃহবধূ আহত হন। তারা হলেন বিজন তরুয়ার স্ত্রী সীমা (৩০), অতুল বিশ্বাসের স্ত্রী বিথী বিশ্বাস (২২) ও পলাশ মধুর স্ত্রী শিবানী মধু (২৫)। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, বজ্রপাতে উত্তর শিহিপাশা গ্রামে এক যুবকের মৃত্যু হওয়ার কথা শুনেছি। তবে বড়মগরা গ্রামে বজ্রপাতে তিনজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে তা আমার জানা নেই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ