ঠাকুরগাঁওয়ে নাগর নদী দিয়ে পুশ-ইন চেষ্টা, সর্বোচ্চ সতর্কতায় বিজিবি
ঠাকুরগাঁওয়ে পুশ-ইন চেষ্টা, সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

ঠাকুরগাঁওয়ে নাগর নদী দিয়ে পুশ-ইনের চেষ্টা, সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

ঠাকুরগাঁও জেলার হরিপুর ও পীরগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের অভ্যন্তরে শতাধিক বাংলাভাষী নারী, পুরুষ ও শিশুকে সীমান্ত পার হওয়ার জন্য জড়ো করা হয়েছে। তাদের নাগর নদী পার করে পুশব্যাকের চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নাগর নদী পেরিয়ে পুশব্যাকের শঙ্কা

ভৌগোলিক কারণে হরিপুর ও পীরগঞ্জ সীমান্তের বড় অংশজুড়ে নাগর নদী অবস্থিত। স্থানীয় সচেতন মহলের মতে, নারী ও শিশুদের জোরপূর্বক নদী পার করে পুশব্যাকের চেষ্টা করলে যেকোনো সময় ডুবে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। বর্তমানে পুশব্যাকের জন্য অপেক্ষমাণ এসব মানুষের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক বলে জানা গেছে।

বিজিবির প্রস্তুতি ও নজরদারি

সীমান্তে সম্ভাব্য পুশ-ইনের খবরে ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পীরগঞ্জ এলাকায় বিজিবি নজরদারি ও টহল জোরদার করেছে। ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ জানান, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি জোরদার করেছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশব্যাকের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঠাকুরগাঁও জেলার সীমান্ত এলাকায় বর্তমানে বিজিবির টহল বাড়ানো হয়েছে। স্থানীয় প্রশাসনও সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ