ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা–সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ট্রাকের নিচে পড়ে সরাইলের দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকাল সাড়ে ৩টায় উপজেলার সোনারামপুর এলাকায় ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ

স্থানীয় সূত্র জানায়, আশুগঞ্জ থেকে মোটরসাইকেলে দুই বন্ধু সোনারামপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা ট্রাকের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুজনের মৃত্যু হয়।

নিহতদের পরিচয়

নিহতরা হলেন— সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের শাহাদাত আলীর ছেলে শাহ আলম এবং একই গ্রামের আলকাছ আলীর ছেলে জিয়াউল আমিন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের দেওয়ান বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ