বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় ভারতীয় দম্পতি গ্রেফতার
বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় ভারতীয় দম্পতি গ্রেফতার

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে এক ভারতীয় দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের পরিচয়

আটককৃতরা হলেন কমরুল আহমেদ (৩২) ও তার স্ত্রী হুসনা বেগম লস্কর (২৪)। তাদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

৫২ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, কমরুল আহমেদ ২০১৪ সালে দালালদের সহায়তায় যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যায়। পরে ২০১৫ সালে সে ভারতীয় নাগরিকত্ব লাভ করে। পরবর্তীতে ভারতের হাইলাকান্দি জেলার লালা গ্রামের তাজ উদ্দিন লস্করের মেয়ে হুসনা বেগম লস্করকে বিয়ে করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে দম্পতি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছে। বিজিবি জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান শুক্রবার বিকেলে জানান, বিজিবি অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক দুইজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তিনি বলেন, ‘আমরা বিষয়টি যাচাই করছি এবং বিজিবি একটি অভিযোগ দায়ের করেছে। আরও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ