টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ১
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ১

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে হাসান আহমেদ ওরফে কালা হাসান (৪৫) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ‘ডাকাত বাহিনী’ হিসেবে পরিচিত ‘জকির গ্রুপের’ সক্রিয় সদস্য ছিলেন বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

ঘটনার বিবরণ

শুক্রবার ১৬ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকে এ ঘটনা ঘটে। নিহত হাসান আহমেদ একই ক্যাম্পের সুলতান আহমেদের ছেলে।

নিহতের বিরুদ্ধে মামলা

হাসানের বিরুদ্ধে তিনটি অস্ত্র মামলা, দুটি ডাকাতির প্রস্তুতি মামলা এবং দুটি অপহরণ মামলা বিচারাধীন রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গোলাগুলির কারণ

স্থানীয় সূত্রের বরাত দিয়ে এপিবিএন অধিনায়ক বলেন, ‘ক্যাম্পে জকির ও সাদ্দাম গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষে গোলাগুলির ঘটনা ঘটে। এতে হাসান গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে ক্যাম্পসংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে

এপিবিএন জানায়, ঘটনার পর নয়াপাড়া ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক

এদিকে, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ধারাবাহিক হত্যাকাণ্ড ও সশস্ত্র সংঘর্ষের ঘটনায় সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ