শনিবার (১১ জুলাই) বিকালে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি চিকিৎসকদের কাছ থেকে মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
শয্যাপাশে কুশল বিনিময়
তারেক রহমান বিএনপির মিডিয়া সেলের আহ্বায়কের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি তার সুস্থতা কামনা করেন।
হঠাৎ অসুস্থতা ও হাসপাতালে ভর্তি
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বগুড়া নিজ বাসায় বুকের ব্যথা অনুভব করলে মওদুদ হোসেন আলমগীর পাভেলকে স্থানীয় টিএমএস হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরদিন শুক্রবার (১০ জুলাই) দুপুরে তাকে কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়।



