চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত, ফুটবল দেখতে যাচ্ছিলেন
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত

চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক এনসিপি নেতা নিহত হয়েছেন। জানা গেছে, বড় পর্দায় আর্জেন্টিনা-মিসরের ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। মঙ্গলবার রাত ১০টার দিকে শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়কের জিইসি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত এনসিপি নেতার পরিচয় ও পরিবার

নিহত এনসিপি নেতার নাম ফায়াজ তাজরিয়ান (২৬)। তিনি এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য। তার বাবা হাকিম উদ্দিন হাটহাজারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। ফায়াজ নিজে মোটরসাইকেল চালিয়ে নগরীর অক্সিজেন এলাকার বাসা থেকে শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক হয়ে কাজীর দেউড়ি এলাকায় যাচ্ছিলেন। সেখানে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম মিসরের ম্যাচটি দেখার কথা ছিল তার।

দুর্ঘটনার বিবরণ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্য

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে সড়কবাতি না জ্বলার কারণে উড়ালসড়কে ঘুটঘুটে অন্ধকার ছিল। এর মধ্যেই উড়ালসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যান দেখতে পাননি ফায়াজ। ফলে কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয় তার মোটরসাইকেল। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ দিবাগত রাত ২টার দিকে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এনসিপি নেতার বক্তব্য

চট্টগ্রাম মহানগর এনসিপির দফতর সম্পাদক রিদুয়ান হৃদয় বুধবার বলেন, 'মোটরসাইকেলে করে বড় পর্দায় খেলা দেখতে যাচ্ছিলেন তাজরিয়ান। রাতে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। পাশাপাশি বিদ্যুৎ থাকা সত্ত্বেও ফ্লাইওভারের লাইটও বন্ধ ছিল। যার কারণে বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটি ফায়াজ দেখতে পাননি।' হাটহাজারীর গ্রামের বাড়িতে আজ ফায়াজকে দাফন করা হবে বলে জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ