গণহত্যার বিচার ধীরগতির অভিযোগে জামায়াতের বিক্ষোভ সমাবেশের ডাক
গণহত্যার বিচার ধীরগতির অভিযোগে জামায়াতের বিক্ষোভ

গণহত্যার বিচারের ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে জোট।

সমাবেশের ঘোষণা

সোমবার (২২ জুন) মগবাজারে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করেন ১১ দলীয় ঐক্যে জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। মঙ্গলবার বিকাল ৫টায় রাজধানীর বিজয় নগরে ওই সমাবেশ করা হবে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানবর্ষ ঘিরে কর্মসূচিও ঘোষণা করবে জোট।

বিএনপি ও সরকারের সমালোচনা

হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, ক্ষমতা টিকিয়া রাখতে সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার অতীত প্রবণতা লক্ষ করা যাচ্ছে বিএনপির মধ্যে। জুলাই হত্যার বিচারকাজ দুর্বল ও ধীরগতির করায় বিচার পাওয়া নিয়ে জাতি সন্দিহান। তিনি বলেন, বিএনপির মধ্যে ফ্যাসিবাদ ফিরে আসার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। সরকার যদি নিজেদের শুধরে না নেয়, চলমান আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দেন এই নেতা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনশৃঙ্খলা পরিস্থিতি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ বলে উল্লেখ করেন হামিদুর রহমান আজাদ। তিনি জানান, এভাবে চলতে থাকলে জনগণই সরকারের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ