সংগঠনবিরোধী কার্যকলাপ: জাগপার সাধারণ সম্পাদক রিয়াজকে অব্যাহতি
সংগঠনবিরোধী কার্যকলাপ: জাগপার সাধারণ সম্পাদক রিয়াজকে অব্যাহতি

সংগঠনবিরোধী কার্যকলাপের কারণে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার দলটির জাতীয় কার্যকরী সংসদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় সভাপতিত্ব করেন জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান।

সভায় উপস্থিত নেতারা

সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি এমএ ওয়াহাব, ডা. আওলাদ হোসেন শিল্পী, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ রোকন উদ্দিন হাজারী, সাংগঠনিক সম্পাদক মহম্মদ হোসেন মোবারক, আবুল হোসেন, প্রচার সম্পাদক কামরুল হাসান, অর্থ সম্পাদক মো. মাহফুজার প্রমুখ নেতারা। জাগপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগ

সভায় যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ রোকন উদ্দিন হাজারীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। এদিকে জাকির হোসেন রিয়াজের সঙ্গে নেতাকর্মীদের যোগাযোগ করতে নিষেধ করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভবিষ্যৎ পরিকল্পনা

আগামী এক মাসের মধ্যে বর্ধিত সভা ডেকে পরবর্তী সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়। এছাড়া আগামী ১০ জুলাই সিলেটে হযরত শাহাজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু হবে।

রাজনৈতিক অবস্থান

সভায় আরও সিদ্ধান্ত গৃহীত হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ বিনির্মাণে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা পাশে থাকবে। সভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের আশু রোগমুক্তির জন্য দোয়া করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ