বগুড়ায় আ.লীগের ব্যানারসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
বগুড়ায় আ.লীগের ব্যানারসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে নাশকতা সৃষ্টির জন্য সমবেত হওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সাকিব হোসেন (২৯) উপজেলা ছাত্রলীগের সভাপতি। তার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ৪৫ বর্গফুটের একটি রঙিন ব্যানার পাওয়া গেছে।

গ্রেফতার ও আইনি প্রক্রিয়া

সোমবার (২২ জুন) দুপুরে সাকিব হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে রোববার (২১ জুন) রাতে তাকে উপজেলার তালশন গ্রামের কালীবাড়ি মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাশকতার পরিকল্পনা

পুলিশ ও মামলা সূত্র জানায়, ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ বার্ষিকীকে সামনে রেখে বিভিন্ন এলাকা থেকে আসা নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের অন্তত ৩৫ জন উচ্ছৃঙ্খল নেতাকর্মী রোববার রাতে আদমদীঘি উপজেলার আদমদীঘি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত তালসন গ্রামের কালীবাড়ি মোড়ে একটি দোকানের পেছনে সমবেত হন। তারা আদমদীঘি থানা এলাকাসহ বগুড়া জেলার যেকোনো স্থানে নাশকতা এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, মহাসড়কে চলাচলরত যানবাহন ভাঙচুর, মহাসড়কের ক্ষতি সাধন, সরকারি স্থাপনা বিনষ্ট করে দেশে অস্থিতিশীল ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি এবং বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযান ও গ্রেফতার

গোপনে এমন খবর পেয়ে রোববার রাতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলে আদমদীঘি উপজেলা সদরের তালশন গ্রামের ওসমান গণির ছেলে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সাকিব হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার উদ্ধার করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা দায়ের

বগুড়ার আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, এ ব্যাপারে এসআই আবদুর রহমান বাদী হয়ে থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, সাইবার সুরক্ষা আইনসহ বিভিন্ন ধারায় মামলা করেছেন। এজাহারে ১০ জনের নাম উল্লেখ করে ৩৫ জন আসামি করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতার ছাত্রলীগ নেতাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।