আলোচিত সংবাদ: জামায়াতের হুঁশিয়ারি, লালমনিরহাটে পুলিশের ওপর হামলা, ট্রাম্পের ইরান হুঁশিয়ারি
আলোচিত সংবাদ: জামায়াতের হুঁশিয়ারি, লালমনিরহাটে হামলা, ট্রাম্পের ইরান হুঁশিয়ারি

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। মঙ্গলবার (১৬ জুন) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

জামায়াত কি জনবিচ্ছিন্ন হচ্ছে?

বিএনপি নেতৃত্বাধীন সরকারের মেয়াদ ৪ মাস না পেরোতেই ‘সময় ফুরিয়ে আসছে’ বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর দাবি, ‘‘সরকার গণভোটের রায় বা জনদাবি স্বেচ্ছায় মেনে না নিলে শেষ পর্যন্ত ১৯৯৬ সালের মতো পরিস্থিতি তৈরি হবে।’’

রণক্ষেত্র লালমনিরহাট, বিক্ষুব্ধ জনতার ক্ষোভ কেন পুলিশের ওপর

লালমনিরহাটের আদিতমারীতে সাত বছরের শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্তকে আটক করে থানায় নেওয়ার সময় স্থানীয়দের হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে এসপি-ওসিসহ ২০ জন আহত হয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানকে ‘নরকের’ হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান যদি কখনও পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে, তবে দেশটির ওপর ‘নরক নেমে আসবে’ বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফ্রান্সের জি-৭ শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এর আগে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে ৭ গোল হয়েছিল!

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে বুধবার সকাল ৭টায় কানসাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতিহাসে মাত্র তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে। গ্রুপ জে-তে আরও রয়েছে অস্ট্রিয়া ও জর্ডান।

কলকাতায় ঘুরতে গিয়ে গুজবের শিকার হলেন মোশাররফ করিম

দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম কলকাতায় হামলার শিকার হয়েছেন—এমন একটি বিভ্রান্তিকর খবর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কোনও কোনও পোস্টে দাবি করা হচ্ছে, কলকাতায় কিছু ব্যক্তি তাঁর ওপর চড়াও হওয়ার চেষ্টা করেছে এবং তোপের মুখে পড়েছেন অভিনেতা। তবে এই পুরো বিষয়টিকে কেবলই ‘গুজব’ ও ‘ফেসবুকে রঙ চড়ানো কথা’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি।