এনসিপির গুজব ছড়ানোর রাজনীতি নিয়ে গণঅধিকার পরিষদের ক্ষোভ
এনসিপির গুজব ছড়ানোর রাজনীতি নিয়ে ক্ষোভ

এনসিপি গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আলোচনায় থাকতে চায় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। শুক্রবার ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে যা বলেছেন আবু হানিফ

ফেসবুক পোস্টে আবু হানিফ লেখেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাম্প্রতিক সময়ে রাজনৈতিকভাবে আলোচনায় থাকার জন্য পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর রাজনীতিতে নেমেছে। আজও তারা গণমাধ্যমে এমন একটি ভিত্তিহীন তথ্য পরিবেশন করেছে যে, এনসিপির মহানগর উত্তরের কমিটিতে গণঅধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা যোগদান করেছেন।”

“কিন্তু বাস্তবতা হলো গণঅধিকার পরিষদ কিংবা যুব অধিকার পরিষদের কোনও পর্যায়ের নেতাকর্মী আজ এনসিপিতে যোগদান করেননি। এটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা। এই ধরনের মনগড়া তথ্য গণমাধ্যমে ছড়িয়ে তারা কৃত্রিমভাবে নিজেদের রাজনৈতিক গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও লেখেন, “সাম্প্রতিক সময়ে এনসিপির রাজনীতিতে একটি প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে— বাস্তব রাজনৈতিক শক্তি ও জনসম্পৃক্ততার পরিবর্তে তারা গুজব, অপপ্রচার এবং বিভ্রান্তিকর প্রচারণার ওপর নির্ভর করছে। গণতান্ত্রিক রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, আদর্শিক প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু মিথ্যা তথ্য ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা কখনোই সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না।”

বিএনপি নেতার যোগদানের গুজবও বানোয়াট

শুধু তাই নয়, আজকে তাদের নেতাকর্মীদের পক্ষ থেকে আরও একটি গুজব ছড়ানো হয়েছে যে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য নাকি এনসিপিতে যোগদান করতে যাচ্ছেন। বাস্তবে এই তথ্যেরও কোনো ভিত্তি নেই। এটি সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা ছাড়া কিছুই নয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ