পশ্চিমবঙ্গে বিজেপির জয় বাংলাদেশের জন্য হুঁশিয়ারি: নাসীরুদ্দীন
পশ্চিমবঙ্গে বিজেপির জয় বাংলাদেশের জন্য হুঁশিয়ারি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাম্প্রতিক ভারতে পশ্চিমবঙ্গে বিজেপির জয় একটি গেরুয়া পতাকা। এই পতাকা বাংলাদেশের কাছাকাছি চলে এসেছে। তিনি বলেন, মুসলমানরা যদি সজাগ না থাকে, ইমানি শক্তি না থাকে, তাহলে এই পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হবে।

নারায়ণগঞ্জে জুমার খুতবায় বক্তব্য

শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গত ১৫ বছরে দেশে অনেক আলেম-ওলামার ওপর নির্যাতন হয়েছে। অনেক মানুষ কষ্টের মধ্যে ছিল। আমরা সবাই যদি একটি সুশৃঙ্খল কাঠামো গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশ নতুনভাবে পরিবর্তিত হবে।

মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থার আহ্বান

সমাজ পরিবর্তনে মসজিদভিত্তিক সামাজিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মসজিদের সঙ্গে স্কুল, হাসপাতাল ও সমাজকল্যাণমূলক কার্যক্রম যুক্ত করা গেলে অসহায় মানুষ সহজেই শিক্ষা, চিকিৎসা ও সহযোগিতা পাবে। বিশেষ করে এতিম, অসহায় নারী ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে মসজিদ কমিটির প্রতি আহ্বান জানান তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দুর্নীতিমুক্ত নারায়ণগঞ্জের প্রত্যাশা

জুমার নামাজ শেষে মসজিদ কমপ্লেক্সের সামনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, নারায়ণগঞ্জে যেন কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ বা দখলবাজ এমপি হতে না পারে, সেই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এ সময় তিনি ‘নারায়ে তাকবির’ স্লোগান দিলে উপস্থিত মুসল্লিরা ‘আল্লাহু আকবার’ ধ্বনি দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ