ছাত্রদলকর্মী হত্যাচেষ্টা: হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
ছাত্রদলকর্মী হত্যাচেষ্টা: হাসিনা-কাদেরসহ ৪০ জনের চার্জশিট

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদলকর্মী আশিককে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। তবে সংশ্লিষ্টতা না পাওয়ায় ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

চার্জশিটভুক্ত আসামিরা

শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও চার্জশিটে থাকা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল।

ঘটনার বিবরণ

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। ওইদিন বিকালে আন্দোলনকারীদের ওপর লাঠিপেটা ও গুলিবর্ষণ করা হয়। এতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান ছাত্রদলকর্মী শেখ মোহাম্মদ আশিক। পরে হামলাকারীরা তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও অভিযোগপত্র

এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা মামলা করেন আশিক। মামলায় শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও দেড়শ' জনকে আসামি করা হয়েছিল। অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও জাহাঙ্গীর কবির নানকসহ অন্যদের ষড়যন্ত্র ও পূর্ব-নির্দেশনা অনুযায়ী অভিযোগপত্রভুক্ত অপর আসামিরা পরস্পর অপরাধমূলক ষড়যন্ত্র করে সারাদেশে ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনকে সহিংসভাবে থামানোর চেষ্টা করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ