ভোলায় যৌতুক মামলায় স্বামীর জামিনে আদালতে বিষপান নারীর
ভোলায় যৌতুক মামলায় স্বামীর জামিনে আদালতে বিষপান

ভোলা জেলা ও দায়রা জজ আদালতে যৌতুক দাবি ও দ্বিতীয় বিয়ে করার অভিযোগে করা মামলায় স্বামীর জামিন মঞ্জুর হওয়ায় আদালতের এজলাসে বিষ পান করেছেন তারাভানু (৪৫) নামের এক নারী। আজ বুধবার বেলা একটার দিকে জেলা ও দায়রা জজ আদালত ভবনের বোরহানউদ্দিন উপজেলা আমলি (ম্যাজিস্ট্রেট) আদালতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

মামলার বিবরণ

আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তারাভানুর বাবার বাড়ি জামালপুর জেলায়। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোট মানিকা গ্রামের বাহারউদ্দিনের বিরুদ্ধে যৌতুক ও দ্বিতীয় বিয়ে করার অভিযোগে একটি মামলা করেন। আজ আদালতে সেই মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। শুনানিতে আসামি বাহারউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আপসের শর্তে তাঁর জামিন মঞ্জুর করেন আদালত এবং মামলার অন্য দুই আসামিকে (শ্বশুর-শাশুড়ি) অভিযোগ থেকে অব্যাহতি দেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীর বর্ণনা

প্রত্যক্ষদর্শী আইনজীবী ও আদালতে থাকা কয়েকজন বলেন, আপসের শর্তে স্বামীর জামিনের আদেশ শোনার পরপরই তারাভানু ক্ষোভে ফেটে পড়েন। তিনি আদালতের মধ্যেই নিজের ব্যাগ থেকে ছোট একটি বোতল বের করে বিষ পান করেন। সঙ্গে সঙ্গেই এজলাসের সামনে লুটিয়ে পড়েন তিনি। ঘটনার পরপরই বিচারক এজলাস ত্যাগ করেন এবং সাময়িকভাবে আদালতের কক্ষ ফাঁকা করে দেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশ ও হাসপাতালের বক্তব্য

ভোলা আদালত পুলিশের পরিদর্শক সেখ মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, আদালতের ভেতর গৃহবধূর বিষপানের ঘটনার পরপরই পুলিশ ও উপস্থিত সবার সহযোগিতায় দ্রুত তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান বলেন, রোগীকে হাসপাতালে আনার পর দ্রুত পাকস্থলী পরিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন, তবে রোগীকে এখনই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।