শেরেবাংলার স্মৃতি বিনষ্টের অভিযোগ বিএনপির
শেরেবাংলার স্মৃতি বিনষ্টের অভিযোগ বিএনপির

শেরেবাংলা এ কে ফজলুল হকের স্মৃতিগুলো বিনষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি বলেন, “বিএনপি সরকার তাকে যথাযথ মর্যাদা ও গুরুত্ব দেবে।” সোমবার (২৭ এপ্রিল) শেরেবাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে তিন নেতার মাজারে ফজলুল হকের সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, “এ কে ফজলুল হক পুরো বাংলার গণমানুষের নেতা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, আদালত প্রতিষ্ঠাসহ গণমানুষের কল্যাণে অসংখ্য অবদান আছে তার।” তিনি আরও বলেন, “প্রজাস্বত্ব আইনের কারণে বাংলাদেশের কৃষিজীবীরা এখন সুফল পাচ্ছেন। তবে তাকে নিয়ে আলোচনা কম হচ্ছে।”

এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা জানান, ‘বাঙালি জাতির রাজনৈতিক পিতা শেরেবাংলাকে’ বিভিন্ন সময়ে পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ