রিজভীর দাবি: লোডশেডিং সংকট মোকাবিলায় বিদ্যুৎমন্ত্রীকে তৎপর হতে হবে
রিজভী: লোডশেডিং সংকটে বিদ্যুৎমন্ত্রীকে তৎপর হতে হবে

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সারা দেশে লোডশেডিং হচ্ছে। গ্রামের চিত্র আরও ভয়াবহ। এই ব্যাপারে বিদ্যুৎমন্ত্রীকে তৎপরতা জোরদার করতে হবে। সংকট নেই বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল আয়োজিত সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজশাহীতে গতকাল ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করেছে। এই সংকট মোকাবিলায় বিদ্যুৎমন্ত্রীকে আরও তৎপর হতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ না পাওয়ার কথা উল্লেখ করে রিজভী বলেন, সংকট মোকাবিলার জন্য সরকারের মন্ত্রীদের তীক্ষ্ণ হতে হবে। শুধু নৈরাজ্যকর কথা বললে হবে না। দেশের জনগণকে আশ্বস্ত করতে হবে।

জ্বালানি নিয়ে কৃত্রিম সংকট তৈরি হয়েছে যুদ্ধের কারণে। এতে বিএনপির কোনও ব্যর্থতা নয় বলেও জানান বিএনপির এই নেতা।

এমপি-মন্ত্রীদের উদ্দেশে রিজভী বলেন, ইরান থেকে জাহাজগুলো আসতে পারছে না। একারণে জ্বালানি তেলের সংকট হচ্ছে। এটা কৃত্রিম সংকট। এক্ষেত্রে যে দাম বেড়েছে— এটা খুবই স্বাভাবিক। সবকিছু এমপি মন্ত্রীরা পার্লামেন্টে বলেছেন। এটাকে সংকট বলা যাবে না— যেটা সত্য সেটা বলুন।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক ড. আব্দুস সাত্তারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ