নাসীরুদ্দীনের বিরুদ্ধে মব করার অভিযোগ নাছিরের
নাসীরুদ্দীনের মব করার অভিযোগ ছাত্রদল নেতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহে গিয়েছিলেন মব করতে। এমন অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

ফেসবুকে স্ট্যাটাসে অভিযোগ

শুক্রবার (২২ মে) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন। স্ট্যাটাসের সঙ্গে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গী দাবি করে দুই অস্ত্রধারীর কয়েকটি ছবিও পোস্ট করেন।

ছাত্রদল নেতার বক্তব্য

স্ট্যাটাসে ছাত্রদলের সাধারণ সম্পাদক লিখেছেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত, সমালোচিত, মব ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি নাসীরউদ্দীন পাটোয়ারী।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও লিখেছেন, ‘শুক্রবার ঝিনাইদহে গিয়েছিলেন মব করার জন্য কিন্তু সেখানে সাধারণ জনতা পাটওয়ারীকে ডিম নিক্ষেপ করেছে। এ সময় তার সঙ্গে থাকা সন্ত্রাসীরা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে গুলি করার চেষ্টা করে।’

অস্ত্রধারীদের পরিচয়

‘অস্ত্রধারী এই দুইজন শিবিরের সন্ত্রাসী। তাদের পরিচয় নিচে দেওয়া হলো— ১. সিয়াম উদ্দিন তুর্য (পাঞ্জাবি পরিহিত): পিতা জামাতের নেতা সল্টু মাস্টার (শিক্ষক, বদরগঞ্জ মাদ্রাসা)। ঠিকানা: মাস্টার পাড়া, কোর্টপাড়া, ঝিনাইদহ ২.আশিক (টি-শার্ট পরিহিত): পিতা মৃত বাদশা, গ্রাম: কাষ্টসাগরা। তিনি শিবিরের নেতা।’

গ্রেফতারের অনুরোধ

ছাত্রদলের সাধারণ সম্পাদক লিখেছেন, ‘অনতিবিলম্বে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অস্ত্রধারী এই দুইজন সন্ত্রাসীকে গ্রেফতারের জোর অনুরোধ রইলো।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ