প্রধানমন্ত্রীর যশোর সফর উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থা গ্রহণ
প্রধানমন্ত্রীর যশোর সফরে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রস্তুতি

প্রধানমন্ত্রীর যশোর সফরে নিশ্ছিদ্র নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থা গ্রহণ

যশোরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফরকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

সফরের কর্মসূচি ও প্রস্তুতি

সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী যশোর সফরকালে যশোর মেডিকেল কলেজ এবং শার্শার উলাশীতে ‘জিয়া খাল’ খনন কাজের উদ্বোধন করবেন। এই সফর উপলক্ষে ২০ এপ্রিলের মধ্যে জেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে দাপ্তরিক কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

নিরাপত্তা ও যানবাহন নিষেধাজ্ঞা

সভায় আরও জানানো হয়, নিরাপত্তার স্বার্থে ২৫ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত যশোর সদর, ঝিকরগাছা ও শার্শা উপজেলার প্রধান সড়কগুলোতে নির্মাণ সামগ্রী রাখা বা বাস, ট্রাক, ট্যাংকার ও পিকআপ পার্কিং করা নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া নির্ধারিত রুট, প্যারিস রোড ও তৎসংলগ্ন এলাকার সব দোকানপাট ও জ্বালানি তেলের পাম্প ওই তিন দিন বন্ধ থাকবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জ্বালানি তেল নিয়ন্ত্রণ ও কৃষি সুবিধা

দেশের জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সভায় কিছু নির্দিষ্ট সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এর মধ্যে যেসব মোটরসাইকেলে তিন লিটার বা তার বেশি তেল থাকবে, তারা পাম্প থেকে নতুন করে তেল পাবে না। তিন লিটারের কম তেল থাকলে পাম্পে দায়িত্বরত ট্যাগ অফিসার বা আইনশৃঙ্খলা বাহিনী বৈধ কাগজপত্র যাচাই সাপেক্ষে তেল দেওয়ার অনুমতি দেবেন। বৈধ কাগজপত্র না থাকলে সংশ্লিষ্ট যানবাহন এক মাসের জন্য জব্দ করা হবে। বাড়িতে তেল মজুদ করে বেশি দামে বিক্রির চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সভায় বোরো মৌসুমে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে শহরের চেয়ে গ্রাম এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অপরাধ প্রতিরোধ ও উপস্থিতি

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, পহেলা বৈশাখ উদযাপন ও প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোর গ্যাং প্রতিরোধ, ছিনতাই বিরোধী অভিযান এবং সীমান্তে চোরাচালান রোধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ সাবেরুল হক সাবু, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, ৫৫ পদাতিক ডিভিশনের মেজর মুর্তজা, ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মাহমুদ, র্যাব-৬ এর এসপি রেজাউল হক, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান ও যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।