প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে অসমাপ্ত কাজ সমাপ্তির দায়িত্ব: পানিসম্পদমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে অসমাপ্ত কাজ সমাপ্তির দায়িত্ব

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে অসমাপ্ত কাজ সমাপ্তির দায়িত্ব: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শনিবার (৪ এপ্রিল) বিকালে লক্ষ্মীপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ অভয়াশ্রমে মার্চ-এপ্রিল মৎস্য আহরণ নিষিদ্ধকালীন জেলেদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অসমাপ্ত কাজের ধারাবাহিকতা

মন্ত্রী বলেন, খাল খনন, নদী-নালা, এলাকার উন্নয়ন, কৃষিভিত্তিক, প্রাণি-মৎস্য, পশু পালনের দিকে প্রেসিডেন্ট জিয়ার নজর ছিল। আজকে প্রেসিডেন্ট জিয়া নেই, তার অনেক অসমাপ্ত কাজ আছে। বেগম খালেদা জিয়া অনেক চেষ্টা করেন। তারও অনেক অসমাপ্ত কাজ আছে। এগুলো সমাপ্ত করবেন দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও যোগ করেন, দেশকে স্বনির্ভর করা এবং লক্ষ্মীপুরকে স্বনির্ভর করা তাদের নতুন অঙ্গীকার, যা নির্বাচনের সময় থেকে এখনও বলছেন এবং সামনে সেই ধরনের প্রকল্প গ্রহণ করছেন।

সরকারের উদার নীতি ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উল্লেখ করেন, নদীতে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে সরকার আগের চেয়ে বরাদ্দ অনেক বাড়িয়ে দিয়েছে, যা সরকারের পক্ষ থেকে জেলেদের প্রতি উদার নীতি ও সম্মানের প্রতীক। তিনি বলেন, এটি প্রধানমন্ত্রী তারেক রহমান নতুনভাবে চিন্তা করেছেন। প্রধানমন্ত্রী নির্বাচিত ও শপথ গ্রহণের পর প্রথমদিন থেকে খুব দায়িত্ব নিয়ে জনগণের পাশে থাকা, জনগণের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করে প্রতিদিন একটি না একটি কাজ জনগণকে পৌঁছে দিচ্ছেন এবং জনগণের পাশে দাঁড়িয়েছেন। সময়টাকে কাজে লাগিয়ে জনগণের দ্বারপ্রান্তে কাজ করার জন্য উদ্বুদ্ধ করে যা যা করার জন্য সে কাজগুলোই তিনি প্রতিনিয়ত করে যাচ্ছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মৎস প্রজনন কেন্দ্র পরিদর্শন ও সংকট

সন্ধ্যার আগে ঢাকায় যাওয়ার পথে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া দক্ষিণ-পূর্ব এশিয়া মহাদেশের বৃহত্তম রায়পুরের মৎস প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে। এ সময় প্রতিমন্ত্রিকে এমপি কেন্দ্রের বেহাল অবস্থা ও জনবল সংকটের বিষয় তুলে ধরা হয়।

এর সমস্যা ও জনবল সংকট নিয়ে শুক্রবার (৩ এপ্রিল) ‘মৎস প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রটি সংকটে জর্জরিত’ শিরোনামে যুগান্তরে সংবাদ প্রকাশিত হলে যা এমপি ও মন্ত্রীর নজরে আসে।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন:

  • লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া
  • লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম
  • মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী
  • মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হেমায়েত হোসেন
  • লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু
  • জেলা পুলিশ সুপার মো. আবু তারেক
  • জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান
  • রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু
  • বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।

এই অনুষ্ঠানটি মৎস্য অধিদপ্তরের ব্যানারে লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজন করা হয়, যা স্থানীয় জেলেদের জন্য সহায়ক ভূমিকা পালন করছে।