কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সেমিনার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হবে। 'নাগরিক মুক্তির বার্তা গণমাধ্যমের স্বাধীনতা' স্লোগানে আগামীকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের সময়সূচি

সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়ে চলবে দুপুর পর্যন্ত। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মাসুদা কামাল, ট্রেজারার অধ্যাপক সোলাইমান, প্রক্টর অধ্যাপক আবদুল হাকিম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সোহরাব উদ্দীন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক নাহিদা বেগম এবং কুবি বন্ধুসভার উপদেষ্টারা।

আলোচকবৃন্দ

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সময় টেলিভিশনের সিনিয়র ব্রডকাস্টার ও বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক। আলোচক হিসেবে থাকবেন জাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. জনি আলম, ফিচার রাইটার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোতাসিম বিল্লাহ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মশিউর রহমান, একই বিভাগের প্রভাষক মঈনুল রাকীব এবং প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আব্দুর রহমান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সভাপতিত্ব ও সহযোগী

সভাপতিত্ব করবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাধারণ সম্পাদক ফরহাদ কাউছার। আয়োজন সহযোগী হিসেবে থাকছে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাইতুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ