২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, মোট ৫৬ জনের প্রাণহানি
২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, মোট ৫৬ জনের প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

মৃতদের বিবরণ

মৃতদের মধ্যে দুজন হামে আক্রান্ত হয়ে এবং বাকি পাঁচজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৬৮ জন।

হাসপাতালে ভর্তি ও সুস্থতা

এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৮৫ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৭ হাজার ২২৩ জন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ