বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ‘পলিসি অ্যানালিস্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ মে ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের তথ্য
পদের নাম: পলিসি অ্যানালিস্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
কর্মস্থল: হেড অফিস
যোগ্যতা
প্রার্থীকে সামাজিক বিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক পলিসি, অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস হতে হবে। পাশাপাশি বাংলাদেশের নীতিনির্ধারণ প্রক্রিয়া, আইন প্রণয়ন পদ্ধতি ও সরকারি কাঠামো সম্পর্কে ধারণা থাকতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) এবং বর্তমান উন্নয়ন নীতি সম্পর্কেও জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা
উন্নয়ন খাতে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। বিশেষ করে পলিসি অ্যাডভোকেসি ও পাবলিক রিলেশনস সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
সুবিধা
নির্বাচিত প্রার্থীরা ফেস্টিভ্যাল বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টার ও ডে-কেয়ারসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৮ মে ২০২৬



