নৌবাহিনীতে ২৫ জনের নিয়োগ, আবেদন চলছে ২৩ মে পর্যন্ত
নৌবাহিনীতে ২৫ জনের নিয়োগ, আবেদন চলছে ২৩ মে

বাংলাদেশ নৌবাহিনী বি-২০২৬ ব্যাচে টেকনিক্যাল শাখায় পাঁচটি ক্যাটাগরিতে মোট ২৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ ২৩ মে ২০২৬ নির্ধারণ করা হয়েছে। শুধুমাত্র বাংলাদেশি পুরুষ নাগরিকেরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন এবং সাঁতার জানা আবশ্যক।

পদের বিবরণ

১. ডিই/এমই-২ (প্রকৌশল শাখা)

পদসংখ্যা: ১০টি। ট্রেড: প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, মেশিনিস্ট, ডিজেল মেকানিক, পাম্প অ্যান্ড কম্প্রেসর মেকানিকস, ওয়েলডিং অ্যান্ড ফেব্রিকেশন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন।

২. ডিই/এমই-২(এস) (শিপরাইট শাখা)

পদসংখ্যা: ০২টি। ট্রেড: কার্পেন্টার, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. ডিই/ইএন-২ (ইলেকট্রিক্যাল শাখা)

পদসংখ্যা: ০৬টি। ট্রেড: জেনারেল ইলেকট্রিশিয়ান।

৪. ডিই/আরইএন-২ (রেডিও ইলেকট্রিক্যাল শাখা)

পদসংখ্যা: ০৬টি। ট্রেড: জেনারেল ইলেকট্রনিকস।

৫. ডিই/ইএন-২ (অর্ডন্যান্স) (অর্ডন্যান্স শাখা)

পদসংখ্যা: ০১টি। ট্রেড: ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস।

শিক্ষাগত যোগ্যতা

সকল পদের জন্য এসএসসি (বিজ্ঞান) বা সমমান পাস হতে হবে। পাশাপাশি সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ছয় মাসের ট্রেড কোর্স সম্পন্ন করতে হবে অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাস হতে হবে। ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে ছয় মাসের বাস্তব চাকরির অভিজ্ঞতা আবশ্যক।

শারীরিক যোগ্যতা

সকল পদের জন্য উচ্চতা কমপক্ষে ১৬২.৫ সেন্টিমিটার (৫ ফুট ৪ ইঞ্চি) হতে হবে। বুকের মাপ ৭৬-৮১ সেন্টিমিটার (৩০-৩২ ইঞ্চি) এবং সম্প্রসারণ ৫ সেন্টিমিটার (২ ইঞ্চি) থাকতে হবে। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে।

বেতন ও ভাতা

সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বয়সসীমা ও বৈবাহিক অবস্থা

১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। বিবাহিত বা অবিবাহিত উভয়ই আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ৩০০ টাকা। আবেদনের সময়সীমা: ০৩ মে ২০২৬ থেকে ২৩ মে ২০২৬ পর্যন্ত।

ভর্তির পদ্ধতি

বিজ্ঞপ্তি মোতাবেক অনলাইন ফর্মে উল্লিখিত সব সার্টিফিকেট ও কাগজপত্রসহ ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে আবেদনকৃত শাখা ও ট্রেড অনুযায়ী উপস্থিত হতে হবে। প্রার্থীর সব কাগজপত্র সঠিক পাওয়া গেলে প্রাথমিক বাছাই ও লিখিত পরীক্ষা নির্দিষ্ট তারিখ ও সময়ে শাখা মোতাবেক অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ও চূড়ান্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র এবং অন্যান্য বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন নির্ধারিত ওয়েবসাইট।