সংস্কৃতি মন্ত্রণালয়ে ২৭ পদে নিয়োগ, আবেদন শুরু
সংস্কৃতি মন্ত্রণালয়ে ২৭ পদে নিয়োগ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে চারটি ক্যাটাগরির পদে মোট ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদ ও বেতন স্কেল

১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: পদসংখ্যা ০৪, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা, গ্রেড ১৩।

২. কম্পিউটার অপারেটর: পদসংখ্যা ০১, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা, গ্রেড ১৩।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: পদসংখ্যা ০৭, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড ১৬।

৪. অফিস সহায়ক: পদসংখ্যা ১৫, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা, গ্রেড ২০।

বয়সসীমা

১ মে ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১ ও ৩ নম্বর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা https://moca.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাসহ আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ