তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার’ পদে লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র প্রকাশ করা হয়েছে। ২৯ জুন ২০২৬ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় মোট ১৪৫ জন প্রার্থী অংশগ্রহণ করবেন। পরীক্ষাটি হবে ২০০ নম্বরের, যার মধ্যে বাংলা ৫০, ইংরেজি ৫০, সাধারণ জ্ঞান ৪০ এবং গণিত ও মানসিক দক্ষতা ৬০ নম্বরের।
পরীক্ষার সময় ও কেন্দ্র
লিখিত পরীক্ষা ২৯ জুন ২০২৬, বেলা ১১:০০টা থেকে বেলা ৩:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্র: মাল্টিপারপাস হলরুম, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
প্রবেশপত্র ডাউনলোড
পরীক্ষার্থীদের কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা বাংলাদেশ টেলিটক লিমিটেডের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।
পরীক্ষার নিয়মাবলি
- পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে।
- পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না।
- পরীক্ষা শুরু হওয়ার ২ ঘণ্টার মধ্যে কোনো প্রার্থী পরীক্ষাকক্ষ ত্যাগ করতে পারবেন না।
- প্রবেশপত্র হারিয়ে গেলে বা বিনষ্ট হলে কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে পুনরায় ডাউনলোড করা যাবে।
নিষিদ্ধ সামগ্রী
পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ/ভ্যানিটি ব্যাগ, মানিব্যাগ, গয়না-অলংকার, ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, মুঠোফোন, ঘড়িসদৃশ মুঠোফোন, কোনো ইলেকট্রনিক ডিভাইস এবং অন্যান্য নিষিদ্ধ সামগ্রী আনা সম্পূর্ণ নিষেধ। ভুয়া প্রার্থীদের বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হবে।
ক্যালকুলেটর ব্যবহার
পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে সায়েন্টিফিক ক্যালকুলেটর বা এ জাতীয় কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না।
প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা
প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে যাদের শ্রুতলেখক প্রয়োজন, তাদের ১০ জুন ২০২৬ তারিখের মধ্যে (অফিস চলাকালীন) শ্রুতলেখকের জন্য পরিচালক, ইউনিট-১৯, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।
বিস্তারিত জানতে দেখুন: https://tinyurl.com/4xzf2zr9



