হাইকোর্টের নির্দেশ: ঢাকা-১৬ আসনের নির্বাচনি সরঞ্জাম ইসির হেফাজতে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে ঢাকা-১৬ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট নির্বাচন কমিশনের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিজয়ী প্রার্থীকে নোটিশ জারি করে আগামী ৮ জুন শুনানি ধার্য করা হয়েছে।


