নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৮
নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাদক ব্যবসায়ীদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে পাঁচ পুলিশসহ ৮ জন আহত হয়েছেন। এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী ‘ফাইটার মনির’সহ ৩ জনকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার বিবরণ

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টায় ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন, কনস্টেবল আশিক। এ ছাড়া আহত হয়েছেন পথচারী হেলালউদ্দিন, গাড়িচালক বাবু ও এ কে এম শফিউদ্দিন। তাদের প্রত্যেককে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম নিশ্চিত করেছেন।

পুলিশের অভিযান

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাসদাইর পতেঙ্গার মোড়ে ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণের মাদকসহ ফাইটার মনির তার সহযোগী নাইম (৩০) ও মাসুমকে (২৪) গ্রেফতার করা হয়। তখন গ্রেফতারদের ছিনিয়ে নিতে তাদের সহযোগীরা প্রথমে পুলিশের ওপর এলোপাতাড়ি ইট-পাটকেলের ঢিল ছোড়ে। পরে পুলিশকে লক্ষ্য করে প্রায় ৫/৬ রাউন্ড গুলি করে মাদক ব্যবসায়ীরা। তখন পুলিশও পাল্টা দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে। কেউ গুলিবিদ্ধ না হলেও পুলিশ, পথচারী ও গ্রেফতার মাদক ব্যবসায়ীরা ইটের আঘাতে আহত হয়েছেন। ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্বের ঘটনা

উল্লেখ্য, সম্প্রতি মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় র‍্যাব-পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ