সাংবাদিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, হত্যার হুমকি
সাংবাদিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, হত্যার হুমকি

চট্টগ্রামে এবার সাংবাদিকের কাছে চাঁদা দাবি করেছে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী মোবারক হোসেন ওরফে ইমন। শনিবার বিকালে একটি বিদেশি মোবাইল ফোন নাম্বার থেকে এ হুমকি দেওয়া হয় বলে সাংবাদিক বিপ্লব দে পার্থ জানিয়েছেন। তিনি বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো অফিসের জ্যেষ্ঠ প্রতিবেদক এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

ঘটনার বিবরণ

এ ঘটনায় নিরাপত্তা চেয়ে শনিবার রাতে নগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। রোববার রাতে বিপ্লব দে পার্থ যুগান্তরকে বলেন, শনিবার বিকাল ৪টা ৫২ মিনিটে বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে একটি ফোন আসে। যিনি ফোন করেছেন তিনি নিজেকে সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী ‘ডেবিট ইমন’ বলে পরিচয় দেন। আমার কাছে তিনি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা দেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছেন। এরপর থেকে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

সন্ত্রাসী ইমনের পরিচয়

সন্ত্রাসী ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মো. মুসার ছেলে। গত বছরের ৩০ মার্চ নগরীর বাকলিয়া এলাকায় জোড়া খুনের পর তিনি আলোচনায় আসেন। একই বছরের ২৩ মে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবরসহ সাতটি হত্যাকাণ্ডে তিনি জড়িত বলে পুলিশ জানিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন বলেন, চাঁদা দাবি এবং না পেলে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্তাধীন। হুমকিদাতা যেই হোক তাকে আইনের আওতায় আনতে চেষ্টা অব্যাহত রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ