খুলনায় র‌্যাবের অভিযানে বি কোম্পানির চার সদস্য গ্রেফতার
খুলনায় র‌্যাবের অভিযানে বি কোম্পানির চার সদস্য গ্রেফতার

খুলনায় র‌্যাবের অভিযানে কুখ্যাত ‘বি কোম্পানির’ চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর আভিযানিক দল। গ্রেফতাররা হলেন- দ্বীন ইসলাম দীনু (৩২), হাসিব হাওলাদার (২৬), আবিদ হাসান ওরফে আবুজার (২৯) ও রাসেল (২৯)।

অভিযানের বিবরণ

র‌্যাব-৬ সিপিএসসি কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম জানান, র‌্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (৮ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় খুলনার কুখ্যাত ‘বি কোম্পানির’ চার সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামিদের অপরাধমূলক কর্মকাণ্ড

তিনি জানান, আসামিরা ভীতি প্রদর্শনের মাধ্যমে মাদকের বিস্তার এবং খুলনা মহানগরীজুড়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। আসামিদের মধ্যে আবিদ হাসান ওরফে আবুজারের এর পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর একাধিক থানায় তার বিরুদ্ধে মাদক, চুরি ও সন্ত্রাসবাদ আইনে ১০টির অধিক মামলা রয়েছে। দ্বীন ইসলামের বিরুদ্ধে খুলনা মহানগরীর বটিয়াঘাটা থানায় অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য আসামির তথ্য

র‌্যাবের এ কর্মকর্তা জানান, হাসিব হাওলাদারের পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর লবণচরা থানায় তার বিরুদ্ধে অস্ত্র দেখিয়ে ভীতি প্রদর্শন, চুরি ও মারধরের মামলা রয়েছে। রাসেলের বিরুদ্ধে খুলনা মহানগরীর একাধিক থানায় সন্ত্রাসবাদ আইনে মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ