পুলিশের গাড়িকেই ডাকাতির টার্গেট, গ্রেফতার ১
পুলিশের গাড়িকেই ডাকাতির টার্গেট, গ্রেফতার ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার অংশে যাত্রীবাহী গাড়ি ভেবে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা চালিয়েছে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র। এ সময় ধাওয়া দিয়ে এক চিহ্নিত ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার বিবরণ

শুক্রবার (৮ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার ব্যক্তির নাম রবিউল হোসেন (২৮)। তিনি উপজেলার সলিমপুর ইউনিয়নের তুলাতলী গ্রামের বাসিন্দা।

ডাকাতের বিরুদ্ধে মামলা

পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ডাকাতিসহ মোট ১০টি মামলা রয়েছে, যার মধ্যে তিনটি ডাকাতির মামলা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডাকাত চক্রের কৌশল

পুলিশ জানায়, মহাসড়কে ডাকাত চক্রটি দীর্ঘদিন ধরে বিশেষ কৌশলে ডাকাতি চালিয়ে আসছিল। তারা চলন্ত মাইক্রোবাস বা প্রাইভেট কার লক্ষ্য করে রড বা লোহার পাইপ নিক্ষেপ করতো। এতে চালক আতঙ্কিত হয়ে গাড়ি থামালে ঝোপ থেকে বের হয়ে যাত্রীদের কাছ থেকে মালামাল ছিনিয়ে নিত চক্রটি।

পুলিশের অভিযান

শুক্রবার রাতে একই কায়দায় পুলিশের একটি সাদা মাইক্রোবাসকে লক্ষ্য করে রড নিক্ষেপ করে। তারা সাধারণ যাত্রীবাহী গাড়ি মনে করে রডটি নিক্ষেপ করেছিল। কিন্তু সেটি ছিল পুলিশের গাড়ি। পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে ডাকাতদের ধাওয়া করেন। এ সময় বেশিরভাগ সদস্য পালিয়ে গেলেও রবিউল হোসেনকে গ্রেফতার করা হয়।

পুলিশের বক্তব্য

সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বলেন, সাধারণ যাত্রীবাহী গাড়ি মনে করে ডাকাতরা পুলিশের গাড়িতে রড নিক্ষেপ করেছিল। এরপর গাড়ি থেকে নেমে আমরা একজনকে হাতেনাতে গ্রেফতার করেছি।

পূর্বের ঘটনা

গত বৃহস্পতিবার (৭ মে) রাতেও একই ধরনের কৌশলে সীতাকুণ্ড পৌর সদরের নুনাছড়া এলাকায় একটি বিয়ের মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে বলে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ