রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ১ হাজার ৭২১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রবিবার (৩ মে) সারা দিন ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দেওয়া হয়।
বিভাগভিত্তিক মামলার বিবরণ
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক রমনা বিভাগে তিনটি বাস, চারটি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও ৪৯টি মোটরসাইকেলসহ মোট ৯৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে। একইসময়ে ট্রাফিক লালবাগ বিভাগে ১০টি বাস, ১৪টি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি চালিত অটোরিকশা ও ৮১টি মোটরসাইকেলসহ মোট ১৫২টি মামলা হয়েছে। আর ট্রাফিক মতিঝিল বিভাগের ১৪টি বাস, একটি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ মোট ১৬০টি মামলা হয়েছে এবং ট্রাফিক ওয়ারী বিভাগে ৩৫টি বাস, ১৬টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ১০৮টি মোটরসাইকেলসহ মোট ২৮১টি মামলা হয়েছে।
অন্যান্য বিভাগে মামলা
অন্যদিকে ট্রাফিক তেজগাঁও বিভাগে ১৬টি বাস, একটি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়েছে এবং ট্রাফিক মিরপুর বিভাগে ২৯টি বাস, পাঁচটি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজিচালিত অটোরিকশা, ২৪২টি মোটরসাইকেলসহ মোট ৪১৬টি মামলা হয়েছে। এদিন ট্রাফিক উত্তরা বিভাগে ২৬টি বাস, ১১টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ১১১টি মোটরসাইকেলসহ মোট ২৪১টি মামলা হয়েছে এবং ট্রাফিক গুলশান বিভাগে ১৮টি বাস, পাঁচটি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ মোট ১৯৮টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৩৮২টি গাড়ি ডাম্পিং ও ১৪৪টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



