ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

রাজধানীর ডেমরায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় জালিমুন নেসা (৭৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার (৩ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয়

শেরপুরের নালিতাবাড়ি উপজেলার মৃত মো. আলী ভূইয়ার স্ত্রী জালিমুন নেসা। বর্তমানে ডেমরায় ছেলের সঙ্গে থাকতেন। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন।

দুর্ঘটনার বিবরণ

নিহতের ছেলে সোরহাব জানান, ডেমরা বড় ভাঙ্গা মহাকাশ এলাকায় তার বড় ভাই ফরহাদ থাকেন। ওই এলাকায় এক প্রতিবেশী নারী মারা গেছেন শুনে জালিমুন নেসা সেখানে যান। ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে মোটরসাইকেল ফেলে অল্প বয়সী দুই কিশোর পালিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে জালিমুন নেসাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়। পরে আইনিগত প্রক্রিয়া শেষে স্বজনরা মরদেহটি নিয়ে যান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ