ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা চাঁদাবাজি, চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার
আজ রোববার এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মো. সরওয়ার বলেন, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ও অনলাইন জুয়া চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে রাজধানীজুড়ে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। ১ মে এ অভিযান শুরু হয়েছে।
তেজগাঁও বিভাগের বিভিন্ন থানায় অভিযান
পুলিশের তেজগাঁও বিভাগ জানায়, তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরেবাংলা নগর, মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৬ জন নিয়মিত মামলায়, ৭ জন পুরোনো মামলায় ও ৭ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছে। অন্য ৪৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে ডিএমপি অধ্যাদেশে।
তেজগাঁও থানা
তেজগাঁও থানা–পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আল আমিন (৪০), মো. মতিউর রহমান (৪০), জহুরুল ইসলাম (৩২), মো. মুরাদ হোসেন (২৮), মো. রুবেল হোসেন (৩১), মো. রিফাত খান (২৪), নুর হোসেন ওরফে মুন্না (২০), মো. আবদুল মোমিন (২২), মো. হানিফ মিয়া (৩২) ও মো. আলমগীর হোসেন (২৪)।
শেরেবাংলা নগর থানা
শেরেবাংলা নগর থানা–পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১৭ জন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আদর মৃধা (১৮), মো. সামি ইসলাম মাহি (২১), তানজিল (১৮), তাসফিক আহমেদ তামিম (১৮), আকিজুল ইসলাম (২৪), মো. জীবন আলী (২১), সিয়াম আহমেদ (১৯), তাওহীদ হোসেন (১৯), মো. আদনান সামির (২২), মো. সুমন (৩৫), মো. রিপন শেখ (৩৫), সজীব চক্রবর্তী (২৭), ইমরান (৩২), মো. হোসেন (২৭), মো. হৃদয় (২২), মো. আলিফ হোসন বিজয় (২০) ও মো. সজিব হাসান (৩২)।
মোহাম্মদপুর থানা
মোহাম্মদপুর থানা–পুলিশ গ্রেপ্তার করেছে ২৬ জনকে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. তরিকুল ইসলাম সুমন (৪১), তারেক সিকদার (২৮), হৃদয় ইসলাম জনি ওরফে রবিন (২৩), রমজান হোসেন ইয়াসিন (২২), মো. ইব্রাহিম খলিল উল্লাহ (২১), মো. বেচু (২৬), মো. আসলাম ওরফে আলম (২৪), উকিল আহমেদ (৩৪), মো. রাজু (৩৪), মো. রাসেল (৩২), ফাহিমুল হাসান, মো. আসাদুল (২৭), মো. আলম (৩১), মো. নূর (২৫), মো. রবিউল (২০), মো. লিখন (২১), মো. আসিফ (১৯), মো. সুমন (২৬), মো. শরীফ শেখ (২০), মো. আল হাসান হাবীব (২২), মো. আমিন শেখ (২৯), মো. আরফান (২৩), মো. মনির হোসেন (৪৫), মো. রমজান (২৫), মো. সোহেল (২৪) ও মো. সোহাগ মিয়া (২৮)।
আদাবর থানা
আদাবর থানা–পুলিশ গ্রেপ্তার করেছে ১৫ জনকে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাকিব (২১), মো. আসাদুজ্জামান (২৩), মো. ইতিহাস (২২), মো. রফিকুল ইসলাম (২৬), মো. মিন্টু মিয়া (২৭), মো. আলমগীর হোসেন (২০), মো. জাহাঙ্গীর হোসেন সরকার (৫০), মো. আ. খালেক (৪০), মো. আকবর আলী (৪০), মো. সাদ্দাম হোসেন (৩০), মো. জামাল উদ্দিন (৪৩), মো. মনির হোসেন (৪২), মো. শরিফুল ইসলাম আকন্দ (২১), মো. রিয়াদ মিয়া (২২) ও মো. কামরুল (৩৫)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা
তেজগাঁও শিল্পাঞ্চল থানা–পুলিশ গ্রেপ্তার করেছে চারজনকে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সেলিম সরকার (২০), মো. হোসেন মিয়া (৬৪), মো. শাহিন (২৭) ও মো. আলম।
হাতিরঝিল থানা
এ ছাড়া হাতিরঝিল থানা–পুলিশ গ্রেপ্তার করেছে সাতজনকে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হেলাল ঢালী (২৭), মো. মাসুদ সরকার (৪৫), জামাল মাতুব্বর (৩৮), মো. রকিব উদ্দিন (২৬), মো. জাহিদ হোসেন খান (২৭), মো. এমদাদুল হক (২৯) ও মো. মোজাম্মেল হক মোজা (৪২)।



