ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার জানিয়েছেন, রাজধানীজুড়ে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধীদের ধরতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অস্থায়ী ক্যাম্পে অনুষ্ঠান
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বসিলায় ডিএমপির অস্থায়ী ক্যাম্পে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, ‘তালিকাভুক্ত সন্ত্রাসীদের ছবি প্রকাশ করা হবে। সাধারণ মানুষকে সন্ত্রাসীদের তথ্য দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
নতুন অ্যাপ চালু
ডিএমপি অচিরেই হোটেল, রেস্টুরেন্টের ম্যানেজার ও মালিকদের তথ্য এবং বাসাবাড়ির ভাড়াটিয়াদের তথ্য সংক্রান্ত অ্যাপস চালু করবে বলে জানান মো. সারওয়ার। এই উদ্যোগের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করা সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



