ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মাহাফুজ আফজালকে প্রত্যাহার করা হয়েছে। তাকে তার দায়িত্ব জেলা পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে হস্তান্তর করে শুক্রবারের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রত্যাহারের নির্দেশ
বৃহস্পতিবার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। তবে আদেশে তার প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।
অন্যান্য জেলার এসপি প্রত্যাহার
এর আগে পুলিশ হেডকোয়ার্টার্স আরও তিন জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার করে। তারা হলেন ফেনীর এসপি মোহাম্মদ মাহবুব আলম খান, পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমান এবং মৌলভীবাজারের এসপি মো. রিয়াজুল ইসলাম। ইউএনবি এই তথ্য জানিয়েছে।



