রাঙামাটিতে পুলিশ এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাঙামাটিতে পুলিশ এসআইয়ের মরদেহ উদ্ধার

রাঙামাটিতে সাজেদুল হক নামে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের তবলছড়ি ডাকঘর কলোনি এলাকায় ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়।

বিবরণ

সাজেদুল হক কোতয়ালি থানাধীন সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলায়। পুলিশ জানায়, সাজেদুল হক একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। সোমবার রাতে বাসার একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

পুলিশের বক্তব্য

রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুর রকিব জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ