ঈদুল আজহার ছুটিতে ঢাকায় ফেরার পথে দুই নারী ছিনতাইয়ের শিকার
ঢাকায় ফেরার পথে দুই নারী ছিনতাইয়ের শিকার

ঢাকায় ফেরার পথে চাপাতির ভয় দেখিয়ে ছিনতাই

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরে বাসার প্রধান ফটকের সামনেই ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। চাপাতির ভয় দেখিয়ে তাদের সঙ্গে থাকা লাগেজ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ছিনতাইকারীরা। শনিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী তাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। পাশে তাদের বহনকারী রিকশাচালকও দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই চাপাতি হাতে এক ব্যক্তি সেখানে হাজির হন। তার পরনে ছিল লুঙ্গি, গায়ে কালো গেঞ্জি এবং মাথায় ক্যাপ। চাপাতি হাতে থাকা ওই ব্যক্তির সঙ্গে তার আরেকজন সহযোগীও ছিলেন। তারা চাপাতির ভয় দেখিয়ে মুহূর্তের মধ্যে দুই নারীর সঙ্গে থাকা লাগেজ, ব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে চম্পট দেন।

সোমবার (১ জুন) মোহাম্মদপুর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব ভুক্তভোগীদের বরাতে জানান, ভুক্তভোগী দুই নারী ঠাকুরগাঁও জেলা থেকে বাসে করে এসে ঢাকার শ্যামলীতে নামেন। এরপর তারা একটি রিকশা নিয়ে মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার উদ্দেশে রওনা হন। কিন্তু বাসার একেবারে দোরগোড়ায় পৌঁছামাত্রই তারা এই ছিনতাইয়ের শিকার হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, ''বাসার সামনে দুই নারী ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনায় আমরা ইতোমধ্যে একজনকে শনাক্ত করতে পেরেছি। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।''

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ