খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার, হত্যাকারী অজ্ঞাত
খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

খুলনায় পুলিশ এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। নিহত ওমর ফারুকের (২৫) মাথায় ও বুকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুটিরঘাট এলাকার একটি ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক সাতক্ষীরার মৃত ইব্রাহিম শেখের ছেলে।

ঘটনার বিবরণ

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওমর ফারুকের মাথায় ও বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নগরীর দৌলতপুর থানার ওসি মো. মুরাদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত ওমর ফারুক নগরীর খানজাহান আলী থানার জাব্দিপুর গ্রামে আবার কখনও দৌরতপুর থানার মহেশ্বরপাশা এলাকায় বসবাস করতেন। কখনও কখনও রাজশাহীতেও থাকতেন।

তদন্ত ও আইনগত ব্যবস্থা

মরদেহ উদ্ধারের পর তার বোনকে খবর দেওয়া হয়েছে। ওসি আরও বলেন, কারা ও কী কারণে ওমর ফারুককে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। তার বিরুদ্ধে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত কোনো মামলাও খুঁজে পাওয়া যায়নি। আমরা সবকিছু যাচাই-বাছাই করে দেখছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি মো. মুরাদুল ইসলাম জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী ঘটনা

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে প্রকাশ্য দিবালোকে নগরীর লবণচরা থানার পুটিমারী বাজারে বিএনপি কার্যালয়ে ঢুকে বাজার কমিটির সভাপতি এবং যুবদলের সদস্য মাসুমবিল্লাহ ও জাহিদকে গুলি করে আহত করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ