নাটোরে বানরের আক্রমণে অতিষ্ঠ বাসিন্দারা, ডিসির কাছে আকুতি
নাটোরে বানরের আক্রমণে অতিষ্ঠ, ডিসির কাছে সাহায্য চান বাসিন্দারা

নাটোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা একটি বানরের আক্রমণ থেকে রেহাই পেতে জেলা প্রশাসকের কাছে আকুতি জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নাটোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লালবাজার মহল্লার শতাধিক বাসিন্দার পক্ষে জেলা প্রশাসকের কাছে লিখিত দরখাস্ত জমা দেন মিলন আখন্দ।

তিন মাসে ৩২ জন আহত

জানা যায়, গত তিন মাসে বানরটির আক্রমণে অন্তত ৩২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ১৫ জনকে টিকা নিতে হয়েছে বলে দাবি করেন এলাকাবাসী। দরখাস্তে বলা হয়, প্রায় তিন মাস আগে ভিন্ন এলাকা থেকে একটি ‘খ্যাপা’ বানর এসে মহল্লাটিতে অবস্থান নেয়। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বানরটি মহল্লার রাস্তাঘাটে ঘুরে বেড়ায়।

বাড়ি-দোকানে হামলা

বাড়ির রান্নাঘর, খাবার টেবিল, হোটেলসহ বিভিন্ন দোকানে ঢুকে খাবার নিয়ে যাওয়ার পাশাপাশি মহল্লাবাসীর ওপর আক্রমণ চালায়। এর ভয়ে বাসিন্দাদের সারাক্ষণ ঘরের দরজা বন্ধ রাখতে হচ্ছে। এ পর্যন্ত বানরটির আক্রমণে অন্তত ৩২ জন আহত হয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আহত বাসিন্দার বক্তব্য

মহল্লার বাসিন্দা কাকলী রায় (৩২) বলেন, ‘প্রায় দুই মাস আগে আমি এক দোকানের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বানরটি লাফ দিয়ে আমার হাতে কামড় দেয়। এতে একটি আঙুলের রগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অপারেশন করে রগ জোড়া দিয়েছি। এখনো পুরো সুস্থ হতে পারিনি।’

হাসপাতালে ভ্যাকসিন প্রদান

এ বিষয়ে নাটোর সদর হাসপাতালের ভ্যাকসিন শাখার দায়িত্বপ্রাপ্ত স্টাফ নার্স পারভিন আক্তার বলেন, ‘মাঝেমধ্যেই বানরের আক্রমণের শিকার হয়ে রোগী আসছেন। গত তিন মাসে আমরা ১৫ জনকে টিকা দিয়েছি। অনেকে বাইরে থেকেও টিকা নিচ্ছেন।’

বন বিভাগের ব্যর্থতা

লালবাজারের বানরটি অস্বাভাবিক আচরণ করছে জানিয়ে বন বিভাগের রাজশাহী কার্যালয়ের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘বারবার চেষ্টা করেও আমরা বানরটিকে ধরতে পারিনি। আমরা এখন বিকল্প ব্যবস্থার কথা ভাবছি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশাসনের পদক্ষেপ

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত বলেন, ‘মহল্লাবাসীর দরখাস্ত পেয়েছি। বন বিভাগের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’