ঈদের পর মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার রায়ের আশা চিফ প্রসিকিউটরের
ঈদের পর দুটি মানবতাবিরোধী মামলার রায়ের আশা চিফ প্রসিকিউটরের

ঈদের পর আগামী জুনে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার রায় ঘোষণা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার (২৪ মে) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশা প্রকাশ করেন।

চলমান বিচার ও অপেক্ষমাণ মামলা

চিফ প্রসিকিউটর বলেন, আমাদের ট্রাইব্যুনালে বর্তমানে ২২টি মামলার বিচার চলমান রয়েছে। রায়ের জন্য অপেক্ষমাণ আছে দুটি মামলা। আশা করি ঈদের পরই এসব মামলার রায় হয়ে যাবে। এছাড়া, ৩১টি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে

গুম-খুন ও ক্রসফায়ার মামলার তদন্ত

অগ্রাধিকার ভিত্তিতে আমরা গুম-খুন এবং ক্রসফায়ারের ১৫০টি মামলার তদন্ত হাতে নিয়েছি। এরই মধ্যে এসব কাজ শুরু হয়েছে। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় নরসিংদী, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, রাজশাহীসহ দেশের যেসব স্থানে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে, সেসব মামলার তদন্ত আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। এক্ষেত্রে আমরা তদন্ত কর্মকর্তাদের সঙ্গে আমাদের প্রসিকিউশন টিমকে অন্তর্ভুক্ত করে বিশেষ তদন্তের ব্যবস্থা করেছি। আশা করি খুব দ্রুতই এসব প্রতিবেদন দিয়ে আমরা বিচারের পর্যায়ে নিতে পারব ইনশাআল্লাহ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জুলাই গণ-অভ্যুত্থান ও জাসদ সভাপতির মামলা

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও রামপুরার একটি মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে। এর মধ্যে একটি ট্রাইব্যুনাল-১ ও আরেকটি ট্রাইব্যুনাল-২ এ অপেক্ষমাণ রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ