আজ ৩ জুন ২০২৬, বুধবার। আজকের খেলার সূচিতে রয়েছে নানা রোমাঞ্চকর ম্যাচ। সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি দেখা যাবে বিকাল ৪টায় টি স্পোর্টস চ্যানেলে। একই টুর্নামেন্টের আরেক সেমিফাইনালে ভারত ও ভুটান মুখোমুখি হবে রাত ৮-৩০ মিনিটে, টি স্পোর্টস চ্যানেলেই।
আন্তর্জাতিক প্রীতি ফুটবল
আজ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। কঙ্গো ডিআর বনাম ডেনমার্ক ম্যাচটি শুরু হবে রাত ১২টায়। লুক্সেমবুর্গ ও ইতালির ম্যাচ শুরু রাত ১২-৪৫ মিনিটে। একই সময়ে নেদারল্যান্ডস বনাম আলজেরিয়া এবং পোল্যান্ড বনাম নাইজেরিয়া ম্যাচ শুরু হবে। সব ম্যাচ সরাসরি দেখা যাবে ট্যাপম্যাড প্ল্যাটফর্মে।
টেনিস: ফ্রেঞ্চ ওপেন
ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজ দুপুর ৩টা থেকে সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস ২। টেনিসপ্রেমীরা লাইভ উপভোগ করতে পারবেন।
ক্রিকেট: ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা
ক্রিকেটে আজ প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে রাত ৮-৩০ মিনিটে, সরাসরি দেখা যাবে ফ্যানকোড টিভিতে।
আজকের খেলা নিয়ে আরও আপডেট জানতে ফলো করুন যুগান্তর হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার চ্যানেল।



