মোহাম্মদপুরে বৈদ্যুতিক খুঁটির নিচে মাথার খুলিসহ হাড় উদ্ধার
মোহাম্মদপুরে খুঁটির নিচে মাথার খুলিসহ হাড় উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির নিচে খুঁড়ে মানুষের মাথার খুলিসহ হাড়ের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, আজ সোমবার বেলা তিনটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কাদেরাবাদ হাউজিংয়ের ২ নম্বর সড়কের সি ব্লকের ৭ নম্বর বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটির গোড়া থেকে মাথার খুলিসহ বিভিন্ন হাড়ের অংশবিশেষ উদ্ধার করা হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা সাংবাদিকদের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, হাড়ের যে অংশগুলো উদ্ধার করা হয়েছে, তা থেকে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি কারা সেখানে হাড়গুলো ফেলে গেছে, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হাড়ের টুকরোগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। পুলিশ ধারণা করছে, এটি বেশ কিছুদিন আগের ঘটনা হতে পারে। এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় আতঙ্ক ও কৌতূহল দেখা দিয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তৎপর রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ