নোয়াখালীতে ট্রাকচাপায় মাদ্রাসার মুহতামিম নিহত, মেয়ে আহত
নোয়াখালীতে ট্রাকচাপায় মুহতামিম নিহত, মেয়ে আহত

নোয়াখালী-ফেনী ফোরলেইন মহাসড়কে ট্রাকচাপায় একজন নিহত এবং পাঁচ বছরের এক শিশু আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে বেগমগঞ্জের চৌমুহনীর হলি কেয়ার হসপিটালের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হযরত মাওলানা বেলাল হোছাইন ফতেহপুরী (৫৫)। তিনি সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফতেহপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হিসেবে দায়িত্বরত ছিলেন। গুরুতর আহত তার মেয়ে তালবিয়া মুসতারি (৫) বর্তমানে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার বিবরণ

পরিবারের সদস্য, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সোমবার সকালে সেনবাগ উপজেলার ফতেহপুর গ্রামের বাড়ি থেকে অসুস্থ দুই মেয়ে ও স্ত্রীকে ডাক্তার দেখাতে বেগমগঞ্জের চৌমুহনী ‘হলি কেয়ার হসপিটালে’ যান বেলাল হোছাইন ফতেহপুরী। বেলা ১২টার দিকে স্ত্রী ও সন্তানদের ডাক্তার দেখিয়ে হাসপাতাল থেকে বের হন। মেয়ে তালবিয়াকে হাতে নিয়ে সড়ক পার হচ্ছিলেন বেলাল হোছাইন। পেছনে আরেক মেয়ে তাসপিয়া সুলতানা (১২) ও স্ত্রী তামান্না রহমান (৪০) সড়কের দিকে আসছিলেন।

ঘটনার ধারাবাহিকতা

এমন সময় ফেনী থেকে চৌমুহনী অভিমুখী দ্রুতগতির একটি ট্রাক বেলাল হোছাইন ও তার মেয়েকে চাপা দেয়। মুহূর্তেই বাবা-মেয়ে ছিটকে পড়েন সড়কে। ঘটনাস্থলেই বাবা বেলাল হোছাইন মারা যান, আর মেয়ে তালবিয়া গুরুতর আহত হয়। পরিবারের বাকি দুই সদস্য অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘাতক ট্রাক আটক

দুর্ঘটনার পর পরই ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে। খবর পেয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে। তবে পুলিশ ঘটনাস্থলে নিহত বা আহত কাউকে পায়নি। পরে পুলিশ নিহত বেলাল হোছাইনের ফতেহপুর গ্রামের বাড়িতে গিয়ে খোঁজখবর নেয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. সবুজ মিয়া জানান, হাসপাতালে ডাক্তার দেখিয়ে সড়ক পার হচ্ছিলেন বাবা ও মেয়ে। এ সময় একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই বাবা নিহত হন এবং মেয়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।